Views Bangladesh Logo

পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ২০

 VB  Desk

ভিবি ডেস্ক

রংপুরের পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ফাঁড়ি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বাস সাদিকা তালুকদার পরিবহন যাত্রী নামাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী বাস রংপুর এক্সপ্রেস সাদিকা তালুকদার পরিবহনের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে রংপুর এক্সপ্রেস-এর সম্মুখভাগ এবং সাদিকা তালুকদার পরিবহনের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে প্রায় ২০ জন আহত হন। তবে তাদের পরিচয় জানা যায়নি। গুরুতর অবস্থায় ৬-৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এছাড়া অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

ফাঁড়ির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, স্থানীয় জনসাধারণ, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়। গাড়ি ২টি ফাঁড়ি পুলিশের হেফাজতে রয়েছে

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ