Views Bangladesh Logo

ইরানে জিমে হামলায় ২০ নারী ভলিবল খেলোয়াড় নিহত: স্থানীয় গণমাধ্যম

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ ইরানের একটি জিমে হামলায় ২০ জন নারী ভলিবল খেলোয়াড় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের টিভি চ্যানেল আল মায়াদিন।

স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃতি করে টিভি চ্যানেলটি জানিয়েছে, 'ফারস প্রদেশের ল্যামেরদ শহরে একটি স্পোর্টস হলে ইসরায়েলি আগ্রাসনের ফলে ২০ জন ভলিবল খেলোয়াড় নিহত হয়েছেন।'

এদিকে আইআরআইবি সংবাদ সংস্থা জানায়, শনিবার ইসরায়েল দক্ষিণ ইরানের ল্যামেরদ শহরে একটি জিমে হামলা চালায়। এতে প্রাথমিকভাবে ১৫ জনেরও মানুষ নিহত হন। জানা যায়, হামলার সময় ভবনটিতে শিশুও ছিল। তারা জানিয়েছে, এসময় শহরের আরও চারটি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলায় ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর দিয়েছে এবং এতে অন্তত ৭৪৭ জন আহত হয়েছেন।

এর আগে, দক্ষিণ ইরানের মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়।

২৮ ফেব্রুয়ারি সকালে ইসরায়েল ইরানের উপর আক্রমণ শুরু করে। একই সময়ে, মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। এই অভিযানের সময়, পশ্চিম ইরানের সামরিক স্থাপনা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন ধ্বংস করা হয় এবং তিনি নিহত হন।

পরবর্তীতে, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়াও, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর রক্ষণাবেক্ষণ কেন্দ্রে গোলাবর্ষণ করা হয়। ইরান কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে অবস্থিত চারটি মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালায়। এই কারণে, মার্কিন যুক্তরাষ্ট্র কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু কর্মীকে সরিয়ে নিতে শুরু করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ