গাজীপুরে বিয়েবাড়িতে মদ ভেবে মিথানল পান, দুই যুবকের মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল ভেবে মিথানল পান করার পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জুনিয়ার বাজার এলাকার আব্দুল রেজাকের ছেলে সজিব (২২) এবং একই উপজেলার মোস্তফা ইসলামের ছেলে রনি মিয়া (২০)। সজিব গাজীপুরে কাঁচামালের ব্যবসা করতেন, আর রনি আশুলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের আত্মীয় সাগর অ্যালকোহল বলে মিথানল পান করান। পরদিন থেকেই সজিব ও রনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ নিলেও অবস্থার উন্নতি না হওয়ায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রোববার ভোরে সজিব এবং বিকেলে রনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, মিথানলের বিষক্রিয়াতেই তাদের মৃত্যু হয়েছে।
নিহত রনির নানী রেজিয়া খাতুন দাবি করেন, তার নাতি কোনো ধরনের নেশা করতেন না। তাকে পরিকল্পিতভাবে বিষাক্ত মিথানল পান করানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, ঘটনার পর অভিযুক্ত কাঁচামাল ব্যবসায়ী সাগর পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চল
মতামত দিন