Views Bangladesh Logo

রেললাইনে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত সোয়া ৯টার দিকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়েন তারা।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি, তবে তারা দুজনই যুবক বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধীরাশ্রম রেলওয়ে স্টেশনটি নান্দনিক স্থাপত্যশৈলীর কারণে টিকটকারদের কাছে বেশ জনপ্রিয়। স্টেশনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকায় রাতেও অনেকে সেখানে ভিডিও করতে আসেন। বুধবার রাতে ওই দুই যুবক রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী বলেন, রাত সোয়া ৯টায় ধীরাশ্রমে দেওয়ানগঞ্জ থেকে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা। নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অন্যজনের বয়স ৩৫ বছর। রাতেই মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ