Views Bangladesh Logo

ঢাকা সফরে আসছেন দুই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও মিয়ানমারের দূত

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকা সফরে আসছেন মার্কিন প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা হলেন- দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল আন চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপ। একই সময়ে ঢাকায় আসার কথা রয়েছে মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনেরও।

কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চার দিনের সফরে আসবেন এসব মার্কিন কর্মকর্তা । এর মধ্যে ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছাবেন নিকোল আনন চুলিক। পরদিন (১৬ এপ্রিল) ঢাকায় পৌঁছাবেন অ্যান্ড্রু হেরাপ। একই সময়ে ঢাকায় পৌঁছাবেন সুসান স্টিভেনসনও।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এই তিন কর্মকর্তার ঢাকা সফরকালে তারা বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা হবে। তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

অন্যদিকে মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন তার সফরে মূলত মিয়ানমারের বর্তমান পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ