গাইবান্ধায় দুই ইউএনও ও ওসিকে সরিয়ে দেওয়ার নির্দেশ
আসন্ন জাতীয় নির্বাচনে গাইবান্ধার দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, নির্বাচনের আগে গাইবান্ধা-৫ আসনের অন্তর্ভুক্ত সাঘাটা ও ফুলছড়ির ইউএনও এবং ওসিদের সরিয়ে দিতে বলেছেন আদালত।
আদালতের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
আগামী ৭ জানুয়ারি দেশজুড়ে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনটি গ্রহণযোগ্য করতে নানান পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে