Views Bangladesh Logo

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট পুনরায় চালু

 VB  Desk

ভিবি ডেস্ক

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। উৎপাদন শুরুর পর প্রতিদিন জাতীয় গ্রিডে ২৪০-২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিনটি ইউনিট নিয়ে গঠিত এই বিদ্যুৎকেন্দ্রটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল।

সরকারি সূত্রে জানা গেছে, কেন্দ্রটির ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট ২৮ ফেব্রুয়ারি এবং ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট ২২ ফেব্রুয়ারি পুনরায় উৎপাদনে আসে।

বর্তমানে তৃতীয় ইউনিট প্রতিদিন ১৮০-২০০ মেগাওয়াট এবং প্রথম ইউনিট ৬৫-৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।

তবে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিট ২০২০ সাল থেকে প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ রয়েছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, স্থানীয়ভাবে উৎপাদিত যন্ত্রাংশ ব্যবহার করে দুটি ইউনিট মেরামত করা হয়েছে।

তিনি বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হওয়ায় সেচ, শিল্প কার্যক্রম এবং আবাসিক বিদ্যুৎ ব্যবহারে বিঘ্ন কিছুটা কমেছে।’

এছাড়া চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হারবিন’র প্রকৌশলীরা দ্বিতীয় ইউনিট মেরামতের কাজ করছেন বলে জানান তিনি।

বর্তমানে চালু থাকা দুটি ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রায় ২ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা পোড়ানো হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ