Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোটরসাইকেলের ২ কিশোর নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী কিশোর নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (রাত ১০টার দিকে) বন্দরের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বন্দরের মুরাদপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে আদিফ আহমেদ শিমুল (১৮) এবং একই এলাকার শেখ আজিজুর রহমানের ছেলে শেখ মো. শাওন (১৭)। তারা একে অপরের বন্ধু ছিলেন।

তাদের আরেক বন্ধু মো. ফাহিম (১৮) আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওহিদ মোরশেদ জানান, মদনপুর এলাকায় দেওয়ানবাগ শরীফের কাছে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ইউ-টার্ন নিচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি তেলবাহী ট্যাংকার তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, এতে সেটি প্রায় ২০০ মিটার দূরে ছিটকে পড়ে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিমুল ও শাওনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর চালক ট্যাংকারটি মহাসড়কে রেখে পালিয়ে যান। পুলিশ ট্যাংকারটি জব্দ করেছে, তবে দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ