Views Bangladesh Logo

মহানন্দা নদীতে গোসলে নেমে দুই তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দুপুরের দিকে সুজন ও সাব্বির মহানন্দা নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর তারা পানিতে তলিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের খোঁজ শুরু করেন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নদীর তীরের নিয়ে আসেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়। পরে স্বজনেরা দুই তরুণের মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ