গুলশানে ছুরিকাঘাতে কিশোরসহ দুজনকে কুপিয়ে হত্যা
রাজধানীর গুলশানে একটি চায়ের দোকান থেকে এক বৃদ্ধ ও একজন কিশোরের গলিত মরদেহ উদ্ধার হয়েছে। তাদেরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহত মো. রফিক (৬২) এর বাড়ি বরিশাল ও সাব্বির (১৫) ময়মনসিংহের বাসিন্দা। তারা গুলশান-২ রোড নম্বর ১০৮ এর ২১ নম্বর প্লটের ওই চায়ের দোকানে কাজ করতেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিলো। স্থানীয়দের খবরে শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যেকোনো সময় তাদের হত্যা করা হতে পারে বলে জানান তিনি। ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, দুজনকে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যেকোনো সময় ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রফিক ও সাব্বিরের বিস্তারিত পরিচয় ও হত্যার কারণ জানার চেষ্টা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে