Views Bangladesh Logo

চট্টগ্রামে দুই জাহাজে সোয়া ১ লাখ টন এলএনজি, আরও একটি আসছে ৪ এপ্রিল

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মোট ১ লাখ ২৩ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে দুটি জাহাজ পৌঁছেছে।

বন্দর সূত্রে জানা যায়, এর মধ্যে একটি জাহাজ গতকাল বৃহস্পতিবার এবং আরেকটি আজ শুক্রবার এসে পৌঁছায়। আগামী ৪ এপ্রিল আরও প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে আরেকটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে এইচএল পাফিন কুতুবদিয়া নোঙরে পৌঁছায়। একইভাবে ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে নিউ ব্রেভ শুক্রবার বন্দরে এসে পৌঁছেছে।

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ৭০ হাজার টন এলএনজি নিয়ে সেলসিয়াস গ্যালাপাগোস নামের আরেকটি জাহাজ আগামী সপ্তাহের শেষ দিকে পৌঁছানোর কথা রয়েছে।

পেট্রোবাংলা সূত্র জানায়, চলতি মাসে মোট ৯টি এলএনজি কার্গো আসার কথা থাকলেও এখন পর্যন্ত ৭টি এসেছে। কাতার থেকে আসা দুটি কার্গো এখনো পৌঁছায়নি এবং সেগুলো বর্তমানে কাতারের রাস লাফান বন্দরে রয়েছে।

এর আগে জানা যায়, ২০২৫ সালে বাংলাদেশ মোট ২৫ লাখ ৮৬ হাজার টন এলএনজি আমদানি করেছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছে কাতার, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ