Views Bangladesh Logo

শপথ নিলেন আপিল বিভাগের নতুন ২ বিচারপতি

 VB  Desk

ভিবি ডেস্ক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত দুই বিচারপতি শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটের কিছু পর সুপ্রিম কোর্টের বিচারকদের লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান।

শপথ গ্রহণকারী বিচারপতিরা হলেন— বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। নবনিযুক্ত বিচারপতিরা শপথ নেয়ার পর থেকে তাদের নিয়োগ কার্যকর হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ