করোনায় আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে ১৮১টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ২ জন।
শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রতি ১০০টি নমুনায় শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ বলে জানায় অধিদপ্তর।
প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন।
এছাড়া, ২০২০ সালের ৮ মার্চ থেকে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৮০ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৩৫ জন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে