Views Bangladesh Logo

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

 VB  Desk

ভিবি ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক পাবনার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মনছুরুল আলম (৪৩) এবং একই গ্রামের জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)। এ ছাড়া দুর্ঘটনায় সুমন কুমার দাস (৪২) নামে একজন আহত হয়েছেন। তিনি উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, দুর্ঘটনায় সময় বাঘাবাড়ি থেকে একটি সিমেন্টবোঝাই ট্রাক বগুড়া যাচ্ছিল। অন্যদিকে ঢাকা থেকে একটি মাইক্রোবাস পাবনার দিকে যাচ্ছিল। পরে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এলে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে পুলিশকে সহযোগিতা করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ