Views Bangladesh Logo

কবরস্থানের রাস্তা নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের বাহুবল উপজেলায় কবরস্থানের রাস্তা নিয়ে দুই গ্রামের পুরনো বিরোধ সোমবার রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দুই দফা সংঘর্ষে দুজন নিহত ও প্রায় ৪০ জন আহত হয়েছেন।

জানা গেছে, আদিত্যপুর ও আরিছপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় কবরস্থানের রাস্তার ব্যবহার নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সোমবার দুপুরে ও সন্ধ্যায় দুই দফা সংঘর্ষ ঘটে। এতে প্রাণ হারান আদিত্যপুর গ্রামের সেলু মিয়া (৫৩) ও হেলাল মিয়া (৩৭)। গুরুতর আহত সেলু মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হেলাল মিয়াকে হবিগঞ্জ হাসপাতাল হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ