Views Bangladesh Logo

পীরগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

 VB  Desk

ভিবি ডেস্ক

রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিষমাইল এলাকায় একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাক ও পুলিশের পিকআপ ভ্যানে ধাক্কা দিলে দুইজন নিহত এবং পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

বারদগড়া হাইওয়ে থানা পুলিশের ওসি ওমর ফারুক জানান, পীরগঞ্জ থেকে বারদগড়ার দিকে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের একটি টহল দল সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে সেটি সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছিল। ঠিক তখনই ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও পুলিশের পিকআপ ভ্যানে সজোরে আঘাত করে।

এ ঘটনায় বাস ও ট্রাক দুটিই ক্ষতিগ্রস্ত হয়, আর পুলিশের পিকআপ ভ্যানটি রাস্তা থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

আহতদের মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশ সার্জেন্ট পলাশ চন্দ্র ও কর্মকর্তা মিজানুর রহমান। আহতদের প্রথমে পীরগঞ্জ ও মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ