Views Bangladesh Logo

রাজশাহীতে চায়ের দোকানের ওপর গাছ পড়ে নিহত ২

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজশাহীর বাঘা উপজেলায় চায়ের দোকানের ওপর গাছ পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন।

মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার বাউশা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।

তিনি আরও জানান, পাঁচপাড়া রাজার মোড় এলাকায় চায়ের দোকানের ওপর একটি বড় গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ