Views Bangladesh Logo

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

 VB  Desk

ভিবি ডেস্ক

খুলনার লবণচরা থানার দারোগার ভিটা এলাকায় সোমবার (৯ জুন) সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।  আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রূপসা ব্রিজের কাছে যাত্রীবোঝাই একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সোনাডাঙা থেকে আসা আমবোঝাই একটি দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে ইজিবাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

নিহতদের একজন হলেন লবণচরা এলাকার ইজিবাইকচালক রফিকুল ইসলাম (৫৬) এবং অন্যজন হলেন যাত্রী তানজিল (১২)। নিহত তানজিল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্বাণী দুর্গাপুর গ্রামের দুলাল পাটোয়ারীর ছেলে।

ইজিবাইকে থাকা সব যাত্রীই চাঁদপুর থেকে খুলনায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন।

স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসিএইচ) নিয়ে যান।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মৃতদেহগুলো কেএমসিএইচ মর্গে রাখা হয়েছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ