Views Bangladesh Logo

গাজীপুরে বাসচাপায় ফুফু-ভাতিজি নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরে বাসচাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালকসহ চারজন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন।

বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের আগুন নেভান।

সোমবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের চান্দনা চৌরাস্তা থেকে অটোরিকশাটি গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। শহরের শিববাড়ী মোড়ে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী বাসটি চাপা দিলে অটোরিকশার যাত্রী শিশু তাবাসসুম (৫) ও তার ফুফু ঘটনাস্থলেই মারা যান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ