Views Bangladesh Logo

সমাবেশে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ২ জামায়াত নেতার মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর দুই নেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ থেকে ৯ জন কর্মী। শুক্রবার (১৯ জুলাই) রাত ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার আবু সাঈদ (৫৫) ও মোহাম্মদ আমানত শেখ (৫৫)। দলীয় সমাবেশে যোগ দিতে তারা অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে মাইক্রোবাসযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দেয়ার লক্ষ্যে খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস ভাঙ্গা গোলচত্বরে মহসড়কের ওপর যাত্রাবিরতি দেয়। সে সময় খুলনা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মিনিবাসের সামনে দাঁড়িয়ে থাকা ওই দুজন বাসের চাপায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। ৮-৯ জন আহত হন।’

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে মিনিবাস ও মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অধীনে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ