Views Bangladesh Logo

হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করে।

ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, পরবর্তীতে বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমকে জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ