পল্লবীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপির এই কর্মকর্তা জানান, পল্লবী এলাকা থেকে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন করা হবে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন ডিবি মিরপুরের ডিসি মো. মিজানুর রহমান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে