Views Bangladesh Logo

টেকনাফে ৬৯টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুজন গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজারের টেকনাফে ৬৯টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে এক কেজি ৬০০ গ্রাম সালফার, এক কেজি ৩০০ গ্রাম লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনার তার এবং একটি প্লাস।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইলে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর বিকেলে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুরের মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) এবং নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ গড়মোড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)।

টেকনাফ-২ বিজিবি কমান্ডার লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানটি চালানোর সময় কয়েকজন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা এবং বাড়ির মালিক জড়িত কি না সেটি তদন্ত করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ