ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে আটক ২
ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে পিরোজপুরের নাজিরপুর ও নারায়ণগঞ্জ থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, নাজিরপুর উপজেলার আবুল কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান (২২) ও সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা (২২)।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মুকিত হাসান জানান, শুক্রবার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ থেকে সৈকত ও নাজিরপুর থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, ফেসবুক পেজে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগে ১২ জন শিবিরকর্মী নাজিরপুরে সৈকতের বাড়িতে গেলে এলাকাবাসীর মাঝে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে