Views Bangladesh Logo

চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে কট্টরপন্থী হিন্দু গোষ্ঠী ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) এর ‘গেরুয়া পতাকা’ উত্তোলন করে জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সপ্তাহের এ ঘটনায় বুধবার রাতে সদরঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকরা হলেন– রাজেশ চৌধুরী (১৮) এবং হৃদয় দাশ (২৪)। রাজেশ কোতোয়ালী থানার আলকরণ দোভাষ কলোনীর শ্যামল চৌধুরীর ছেলে এবং হৃদয় একই এলাকার অমল দাশের ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মোঃ তারেক আজিজ জানান, শুক্রবার (২৫ অক্টোবর) লালদীঘি ময়দানে সমাবেশের পর নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা লাগানো হয়। যা জাতীয় পতাকা অবমাননার শামিল।

তিনি আরও জানান, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কোতোয়ালী থানা সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় বুধবার রাতে চাঁদগাঁও থানার মোহরা এলাকার বাসিন্দা ফিরোজ খান বাদী হয়ে ইসকনের চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এ ছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ