Views Bangladesh Logo

সিলেট বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

ঢাকা থেকে সিলেট ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বন্ধু। সোমবার (২৫ মে) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বেঘরেড গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) ও রাজধানী খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইট এলাকায় পৌঁছালে তারা দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে জানাতে পারেনি পরিবার কিংবা পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ