Views Bangladesh Logo

গোপালগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে লাশ হলেন দুই বন্ধু

গোপালগঞ্জ সদরে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরলেন দুই বন্ধু। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালীমন্দির এলাকায় গাছের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তারা মারা যান।

নিহতরা হলেন-উপজেলার ইছাখালী গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪) ও একই গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ। সম্পর্কে তারা দুইজন বন্ধু।

স্থানীয়রা জানান, আজ সকালে মোটরসাইকেলযোগে দুই বন্ধু ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালীমন্দির এলাকায় পৌঁছালে দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এস ময় মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার এসআই মোরাদ হোসেন বলেন, নিহতদের মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ