Views Bangladesh Logo

বিলে শাপলা তুলতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা তুলতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে কাপাসিয়া উপজেলার পাঁচুয়া গ্রামে শাপলা বিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আজ সকালে শাপলা তুলতে একটি নৌকা নিয়ে বিলে নামেন দুই বন্ধু। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে, তারা সাঁতার জানতেন না। এর ফলে পানিতে তলিয়ে গিয়ে প্রাণ হারান তারা।

তিনি আরও জানান, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং দুজনের মরদেহ উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ