Views Bangladesh Logo

সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ওসি আব্দুর রউফ বলেন, সকালে শরিফুল ও নাইমুর মোটরসাইকেলে করে উল্লাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বোয়ালিয়া এলাকায় পাবনা থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ