গুলশানে বার থেকে দুজন গ্রেপ্তার
রাজধানীর গুলশানের একটি বারের ডিজে পার্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) আকস্মিক অভিযানে মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেপ্তা করা হয়েছে। তারা হলেন- মো. কামাল উদ্দিন ও মো.আরিফুল ইসলাম।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল বিদেশি মদ ও ১৭ ক্যান বিয়ার জব্দ করা হয়।
সোমবার (১১ নভেম্বর) ভোরে গুলশানের কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামে হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকার কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামের একটি হোটেলে অভিযান পরিচালনা করে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) একটি দল। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অভিযানে বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানান, দীর্ঘদিন ধরে মাঝে মাঝে ওই আবাসিক হোটেলে ডিজে পার্টির আয়োজন করে আসছিলেন তারা। অভিজাত শ্রেণির লোকজন এতে অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণকারীদের মাঝে মাদকদ্রব্য সরবরাহ করা হতো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে