Views Bangladesh Logo

ঘন কুয়াশায় টাঙ্গাইলে ট্রাকচাপায় ২ কলেজছাত্র নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

টাঙ্গাইলের নাগরপুরে ঘন কুয়াশার কারণে ট্রাকচাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) এবং কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)। তারা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কালুশাহ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

এ ব্যাপারে নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাসির বিল্লাহ বলেন, মোটরসাইকেলে করে যাচ্ছিল দুই কলেজছাত্র। পথে শেখ হাসিনা সেতুর ওপর একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার এবং ট্রাক জব্দ করা হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ