Views Bangladesh Logo

ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জনের কার্যালয়।

মারা যাওয়া শিশুরা হলো—মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীরচর এলাকার সেলিমের ৭ মাস বয়সী মেয়ে সাবিহা এবং রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষাগ্রামের জসিমের ৬ মাস বয়সী মেয়ে আয়াতুল্লাহ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে তিন দিন আগে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাবিহা বুধবার রাত ৯টার দিকে এবং আয়াতুল্লাহ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, শিশু দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর আইইডিসিআরে পাঠানো হয়েছে। তবে ফলাফল আসার আগেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ