Views Bangladesh Logo

সাভারে একদিনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই বৃদ্ধ গ্রেপ্তার

সাভারে একই দিনে পৃথক দুটি স্থানে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দুই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ও বৃহস্পতিবারের এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে সাভারের আমিনবাজার ইউনিয়নের বাউভাল এলাকার একটি মুদি দোকানে। অভিযোগের ভিত্তিতে ৬৯ বছর বয়সী আব্দুর রশিদ নামের এক বৃদ্ধকে আটক করে আমিনবাজার পুলিশ ফাঁড়ি।

ভুক্তভোগী শিশুটির পরিবারের করা লিখিত অভিযোগের পর বৃহস্পতিবার রাতে তাকে হেফাজতে নেওয়া হয়। তিনি পটুয়াখালীর বাউভাল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে, সাভারের পাশ্ববর্তী বাঙ্গাঁও ইউনিয়নের পাঁচগাছিয়া এলাকায় আরও একটি ধর্ষণের অভিযোগে শাহজাহান নামের ৬০ বছর বয়সী এক মুদি দোকানিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। পরে তার বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার স্কুলের টিফিনের সময় ক্লাস ফাইভের এক শিক্ষার্থী ওই দোকান থেকে বিস্কুট কিনতে গেলে অভিযুক্ত তাকে দোকানের ভেতরে ডেকে নিয়ে আটক রেখে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে বিষয়টি পরিবারের কাছে জানাজানি হলে বৃহস্পতিবার রাতে উত্তেজিত জনতা অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে এবং ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ