Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশি যুবককে গুলি

 VB  Desk

ভিবি ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে দুই বাংলাদেশি যুবককে গুলি করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বিরুদ্ধে। তবে বিএসএফ এ অভিযোগ অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর ৪টার দিকে শিংনগর বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকার কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- শারাপাড়া, পণ্ডিতপাড়া এলাকার হানিফের ছেলে সেলিম (২৫) এবং মুন্নাপাড়া, তারাপুর এলাকার সুলতানের ছেলে সুমন (২৮)।

স্থানীয়রা জানান, প্রায় ১০ জনের একটি দল ১৬৪/৫ ১এস নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করলে বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে সেলিম ও সুমন আহত হন। পরে তাদের সঙ্গীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, এই ঘটনায় কেবল সেলিম আহত হয়েছেন।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিন্কু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ