নোয়াখালীতে মা-মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘর থেকে তুলে নিয়ে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী নারী কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে, গত রোববার রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের দুর্গম চরে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চর বালুয়া গ্রামের বাসিন্দা হাসান (৩৬) ও হারুন (৩২)।
চরবালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত বলেন, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান ও হারুনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) আবদুস সুলতান বলেন, এ ঘটনায় থানায় ৬ জনকে আসামি করে ভুক্তভোগী অভিযোগ দিয়েছে। ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে