Views Bangladesh Logo

লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের দুটি অ্যাপার্টমেন্ট জব্দ

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্ডনে আহমেদ শায়ান এফ রহমানের মালিকানাধীন দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। শায়ান এফ রহমান শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে।

জব্দ করা অ্যাপার্টমেন্ট দুটির মধ্যে একটি লন্ডনের ১৭ গ্রোসভেনর স্কয়ারে অবস্থিত, যা ২০১০ সালে ৬৫ লাখ পাউন্ডে (১০৬ কোটি টাকার বেশি) কেনা হয়েছিল। অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসে, যা ২০১১ সালে ১২ লাখ পাউন্ডে (সাড়ে ১৯ কোটি টাকার বেশি) ক্রয় করা হয়। নথি অনুযায়ী, এই অ্যাপার্টমেন্টগুলো আইল অফ ম্যানে নিবন্ধিত অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল।

নথি অনুযায়ী, এই অ্যাপার্টমেন্টগুলো আইল অফ ম্যানে নিবন্ধিত অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। ব্রিটিশ নির্বাচন সংক্রান্ত নথিতে দেখা গেছে, গ্রেশাম গার্ডেনসের অ্যাপার্টমেন্টে এক সময় শেখ হাসিনার বোন শেখ রেহানা বসবাস করতেন। তবে তিনি এখনো সেখানে থাকেন কি না, তা নিশ্চিত নয়।

এক বিবৃতিতে এনসিএ জানায়, ‘আমরা নিশ্চিত করতে পারি যে, চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে ১৭ গ্রোসভেনর স্কয়ার এবং গ্রেশাম গার্ডেনসের অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ (ফ্রিজিং অর্ডার) পেয়েছে এনসিএ। এই মুহূর্তে আমরা এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’

এ বিষয়ে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, অর্থ আত্মসাতের তদন্তে সন্দেহভাজনের তালিকায় রয়েছেন সালমান এফ রহমান ও শায়ান এফ রহমান।

শায়ান এফ রহমানের একজন মুখপাত্র বলেন, “আমাদের মক্কেল জোরালোভাবে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করছেন। যুক্তরাজ্যে যদি কোনো তদন্ত হয়, তবে তিনি অবশ্যই তাতে সহযোগিতা করবেন। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে। সেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। বিষয়টি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ বিবেচনায় নেবে বলে আমরা আশা করি।”

এ বিষয়ে মন্তব্য জানার জন্য শেখ রেহানা ও সালমান এফ রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুর্নীতিবিরোধী তদন্তের অংশ হিসেবে যুক্তরাজ্যে এ পদক্ষেপ নেওয়া হলো। বর্তমানে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে জোরালো উদ্যোগ নিয়েছে সরকার।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ