আন্দোলনে ইন্ধনদাতা ২ আনসার সদস্য গ্রেফতার
সম্প্রতি ঢাকায় আনসারদের আন্দোলনে ইন্ধনদাতা দুই আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আনসার সদস্যরা হলেন - মো. সোহাগ মিয়া ও মো. মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে।
আনসার সদস্য মো. সোহাগ মিয়াকে মঙ্গলবার সাভার থেকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে।
অপর আনসার সদস্য মো. মিজানুর রহমান তুহিনকে কক্সবাজার জেলা পুলিশ মঙ্গলবার রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেফতার করেছে। তিনি কক্সবাজার জেলার কক্সবাজার সদরের চৌফলদন্ডী গ্রামের বাসিন্দা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে