Views Bangladesh Logo

১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং রাষ্ট্রপতির ভাষণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার সচিবালয়ে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১২ মার্চ সংসদ অধিবেশন বসবে বলে নির্ধারিত হয়েছে। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টেরিম গভর্মেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ