ফিরতে পারে মোবাইল ইন্টারনেটের ৩ দিনের প্যাকেজ
শিগগিরই মোবাইল ইন্টারনেটের ৩ দিনের প্যাকেজ কেনার সুযোগ আবার চালু করা হতে পারে।
গতকাল রোববার (২৮ জুলাই) মোবাইল অপারেটর ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে এক বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ ইঙ্গিত দেন।
বৈঠকে অংশগ্রহণকারী সূত্র জানিয়েছে, একদিনের ডাটা প্যাকেজ বিক্রির অনুমোদনও দেওয়া হতে পারে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরদেরগুলোকে ডাটা প্যাকেজের সংখ্যা ৯৫টি থেকে কমিয়ে ৪০টিতে নামিয়ে আনতে নির্দেশ দেয়। সেইসঙ্গে ডাটা প্যাকেজের ন্যূনতম মেয়াদ ৭ দিন করে দেয়।
মতামত দিন