Views Bangladesh Logo

শাহজালালে বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি সোনা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে আবারও বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়েছে। দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে প্রায় ১৯ কেজি সোনার চালানের সন্ধান পায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এভসেক ও কাস্টমস হাউস সহ বিভিন্ন সংস্থা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ওই ফ্লাইটে অভিযান চালিয়ে সোনা জব্দ করা হয়।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিজিএফআইয়ের একটি চৌকস দল উড়োজাহাজটির কার্গো হোল্ডে তল্লাশি শুরু করে। পরে এভসেকের সহায়তায় উদ্ধার করা হয় ১৬০টি সোনার বার, যার মোট ওজন ১৮ কেজি ৭২০ গ্রাম। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কামরুল ইসলাম জানান, জব্দ হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও একই ধরনের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৮ কেজি সোনা উদ্ধার করা হয়েছিল।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ