দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন বিশেষ ফ্লাইটে
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। এই ফ্লাইটটি সকাল ৭টা ৭ মিনিটে ঢাকায় অবতরণ করে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। দুবাই থেকে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে।
বুধবার (৪ মার্চ) প্রথম বিশেষ ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং রাত ১২টা ২০ মিনিটে ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। এছাড়া, বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং ফিরতি ফ্লাইটটি রাত ১০টায় ঢাকার উদ্দেশে ছাড়বে।
এই বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইউএস-বাংলা, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি বিমান সংস্থাকে অনুমতি দিয়েছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া বা শিগগিরই শেষ হতে চলা বাংলাদেশি যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে