Views Bangladesh Logo

অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে ১৮–২০ বিলিয়ন ডলার: গভর্নর

 VB  Desk

ভিবি ডেস্ক

ত কয়েক বছরে বাংলাদেশ থেকে ১৮ বিলিয়ন থেকে ২০ বিলিয়ন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে বিএফআইইউ প্রধান এএফএম শাহিনুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আহসান এইচ. মনসুর বলেন, পাচার হওয়া অর্থের পরিমাণ ও এর উৎস সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার কাজ চলছে, তবে সময় লাগবে।

তিনি জানান, পাচার হওয়া অর্থ উদ্ধারে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে একটি যৌথ তদন্ত দল কাজ করছে। প্রয়োজনে আরও তদন্ত দল গঠন করা হবে।

তবে পাচার করা অর্থ কোথায় নেয়া হয়েছে কিংবা কারা এতে জড়িত — এই বিষয়ে তদন্ত চলমান থাকার কারণ দেখিয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ