চলতি বছরে ১৮০ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাল আসাম সরকার
অবৈধভাবে অনুপ্রবেশকারী অন্য দেশের নাগরিকদের শনাক্ত করার অভিযান জোরদার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের পাশাপাশি দেশটির আসাম রাজ্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশও। এরই পরিপ্রেক্ষিতে আসাম রাজ্যে অবৈধভাবে প্রবেশের সময় আটক বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাল ভারত।
আসাম রাজ্য সরকারের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে আসাম রাজ্যে অবৈধভাবে প্রবেশকালে এখন পর্যন্ত প্রায় ১৮০ জন বাংলাদেশি নাগরিককে আটক করে দেশে ফেরত পাঠানো হয়। এর মধ্যে ১৪৪ জনকে পাঠানো হয়ছে শ্রীভূমি জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে।
আসাম পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, সীমান্তে অতিরিক্ত নজরদারি চলছে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে সাধারণ বাংলাদেশি নাগরিকদের সঙ্গে দুষ্কৃতকারীরাও এই পথে ভারতে ঢোকার চেষ্টা করতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে