Views Bangladesh Logo

সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনেই ১৮ হাজার গ্রাহকের আবেদন

 VB  Desk

ভিবি ডেস্ক

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত নিতে প্রথম দিন ৮৪ লাখ গ্রাহকের মধ্যে মাত্র ১৮ হাজার জন আবেদন করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান শিকদার জানিয়েছেন, মোট গ্রাহকের হিসাবে আবেদনকারীর হার প্রায় শূন্য দশমিক ২১ শতাংশ।

তিনি বলেন, হিসাব বন্ধ করে ‘এক্সিট সুবিধা’ নিয়ে টাকা তুলে নিতে চাওয়া গ্রাহকের সংখ্যাও খুব বেশি নয়। এসব আবেদনের বিপরীতে গ্রাহকেরা মোট প্রায় ২৪৫ কোটি টাকা ফেরত চেয়েছেন।

মো. আবেদুর রহমান শিকদার বলেন, প্রথম দিনে ১৮ হাজার গ্রাহকের কাছ থেকে টাকা ফেরতের আবেদন পাওয়া গেছে। ৮৪ লাখ গ্রাহকের তুলনায় এই সংখ্যা খুবই কম। অন্যদিকে, যারা হিসাব বন্ধ করে টাকা নিতে চাইছেন, তাদের আবেদনের বিপরীতে অর্থের চাহিদাও প্রায় ২৪৫ কোটি টাকা, যা ব্যাংকের সামগ্রিক আমানতের তুলনায় নগণ্য।

ব্যাংকের এমডি আরও জানান, প্রথম দিনে আমানত ফেরতের জন্য গ্রাহকদের কাছ থেকে যে চাহিদা পাওয়া গেছে, তার পরিমাণ ১ হাজার ৩০০ কোটি টাকার কিছু বেশি। তবে তা ১ হাজার ৪০০ কোটি টাকা নয়। অথচ ব্যাংকটির প্রায় ১ হাজার ৫০০ শাখা ও উপশাখায় স্বাভাবিক লেনদেন চললে এর চেয়েও বেশি অর্থের লেনদেন হওয়ার কথা।

তার ভাষ্য, স্বাভাবিক লেনদেনের তুলনায় আমানত ফেরত নেওয়ার জন্য গ্রাহকদের চাহিদা কম। এটিকে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন তিনি।

ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথম দিনে ১৮ হাজার গ্রাহকের আবেদন থেকে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার আমানত ফেরতের চাহিদা পাওয়া গেছে। মোট ৮৪ লাখ গ্রাহকের তুলনায় আবেদনকারীর হার প্রায় শূন্য দশমিক ২১ শতাংশ।

এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক নিয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির আমানতকারীদের নির্ধারিত নিয়মে অর্থ ফেরতের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, প্রথম দিনের আবেদন ও অর্থ ফেরতের চাহিদা মোট গ্রাহকসংখ্যা এবং ব্যাংকের স্বাভাবিক লেনদেনের তুলনায় সীমিত। এতে ধারণা করা হচ্ছে, অধিকাংশ গ্রাহক আপাতত আমানত তুলে না নিয়ে ব্যাংকেই অর্থ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ