Views Bangladesh Logo

তফসিল ঘোষণার পর ১৭৭৪ জন আটক, ১৭৯ অস্ত্র উদ্ধার: আইএসপিআর

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে এ পর্যন্ত ১৭৯টি অস্ত্র ও ১৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময়ের মধ্যে এক হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ ১১ ডিসেম্বর ২০২৫ থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে উদ্ধার ১৭৯টি অস্ত্র ও ১৯৪১ রাউন্ড গোলাবারুদ; আটক করা হয়েছে ১,৭৭৪ জন।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ