যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
প্রশাসনে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৭২ জন সিনিয়র সহকারী সচিব। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে নতুন যুগ্ম সচিবদের নির্দিষ্ট পদে পদায়ন করে এখনো কোনো পৃথক আদেশ জারি করা হয়নি।
বিএনপি সরকার গঠনের পর প্রশাসনে এটিই প্রথম বড় ধরনের পদোন্নতি।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১১৮ জন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। এছাড়া বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে একাধিক দফায় শতাধিক কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি এবং কিছু ক্ষেত্রে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতিও দেওয়া হয়েছিল।
মতামত দিন