Views Bangladesh Logo

দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং ভবিষ্যতে আরও জ্বালানি তেল দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

মজুদ ও নতুন সরবরাহের তথ্য তুলে ধরে উপদেষ্টা জানান, বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।

পাম্পগুলোতে দীর্ঘ লাইনের খবর নাকচ করে দিয়ে ডা. জাহেদ বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশের কোথাও তেলের পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে না। বিদ্যমান পরিস্থিতিতে সংকটের কোনো আশঙ্কা নেই।

এ সময় সীমান্তে নিহতের ঘটনা নিয়ে ইতিবাচক পরিবর্তনের কথা জানান তথ্য উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে হত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে।

ডা. জাহেদ আরও বলেন, সীমান্তে নিহতের হার পুরোপুরি শূন্যে নামিয়ে আনতে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ