Views Bangladesh Logo

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়ায় অপহরণ, নির্যাতনের শিকার হওয়া ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ৮টা ৩৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফিরে আসা বাংলাদেশিদেরকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

মন্ত্রণালয় আরও জানায়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। এ প্রক্রিয়ায় সহযোগিতা করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিবাসন প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের সহযোগিতায় অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। পরে সেখান থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে লিবিয়ায় অবস্থানকালে অনেকে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

সূত্র আরও জানায়, আইওএমের পক্ষ থেকে তাদের প্রত্যেককে ভ্রমণ ব্যয়, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ