Views Bangladesh Logo

চলমান অস্থিরতায় বন্ধের পথে প্রায় ১৭০ কারখানা

 VB  Desk

ভিবি ডেস্ক

শুলিয়া, সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল এলাকায় চলমান অস্থিরতার কারণে বন্ধের পথে প্রায় ১৭০টি কারখানা।

বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি দাবি করেন, এই অস্থিরতা মূলত বহিরাগতদের দ্বারা হয়েছে।

বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ হিল রাকিব বলেন, বর্তমান সমস্যাগুলো শুধুমাত্র পোশাক খাতকেই প্রভাবিত করে না, ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য শিল্পেও এর প্রভাব পড়েছে।

এই পরিস্থিতিতে শিল্প ও অর্থনীতি রক্ষায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছে বিজিএমইএ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ