পুলিশের ১৭ জ্যেষ্ঠ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
পুলিশের তিন ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তিন ডিআইজি ছাড়াও ১২জন অতিরিক্ত ডিআইজি এবং দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। অতিরিক্ত ডিআইজির মধ্যে তিন নারী কর্মকর্তা রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে স্বাক্ষর করেন জ্যেষ্ঠ সচিব মঞ্জুর মোরশেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। নিয়মানুযায়ী তারা অবসরকালীন সব সুযোগ-সুবিধা পাবেন।
সরকারি কর্মচারী (আচরণ) আইন, ২০১৮ অনুযায়ী, কোনো কর্মকর্তা ২৫ বছর চাকরি সম্পন্ন করার পর সরকার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ ছাড়াই তাকে অবসরে পাঠাতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারও এর আগে একাধিক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল।
মতামত দিন